শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবলিক প্রকিউরমেন্ট আইন নিয়ে কর্মশালার উদ্বোধন বাকৃবিতে

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ১:১৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই উদ্যোগটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে।

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আইকিউএসি কনফারেন্স রুমে ‘পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টস অ্যান্ড রেগুলেশনস’ বিষয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। এ ছাড়াও, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহেদ রেজা এবং সিভিল অডিট ডাইরেক্টরেটের পরিচালক কাজী রাশিদুল আজম প্রশিক্ষক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই প্রশিক্ষণ আপনাদের জন্য দক্ষতা উন্নয়নের বড় সুযোগ। সরকারি অর্থে পরিচালিত প্রশিক্ষণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি টাকার সাশ্রয় এবং আর্থিক অপচয় ও অনিয়ম দূরীকরণে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

উল্লেখ্য, কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

১৭তম বিজেএস পরীক্ষায় রাবি শিক্ষার্থীদের বাজিমাত, স্থান পেলেন ২৮জন

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ গবেষণা প্রকল্প

কুবি শিক্ষার্থীকে অপহরণের চার ঘন্টা পর উদ্ধার, আটক এক

ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা

যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Devil Fish’ Invasion: How an Aquarium Pet is Devastating Bangladesh’s Rivers

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি