সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

প্রতিবেদক
Delowar Mahmud
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ৮:৫৯ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

শিশু আছিয়ার ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর, দেশব্যাপী ধর্ষণ প্রতিরোধ, ধর্ষকদের শাস্তি নিশ্চিত এবং নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর ভাটারা থানার সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে পাথর নিক্ষেপ কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধর্ষকদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ এবং ‘এক, দুই, তিন, চার—জাহাঙ্গীর, তুই গদি ছাড়’—এমন নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিল শিক্ষার্থী তামান্না আক্তার মিম, আশিকুজ্জামান কাব্য, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ, মিরাজ হোসেন, শাহলী ওয়াহিদ পারভেজ প্রমুখ।

এ সময় শিক্ষার্থী তামান্না আক্তার মিম ক্ষোভ প্রকাশ করে বলেন, যাদের লালসা থেকে একটা শিশু পর্যন্ত মুক্তি পায় না তাদের জন্য ফাঁসি খুবই সামান্য একটা শাস্তি। তাদেরকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করা হোক। গতকাল আসিফ নজরুল স্যার বলেছেন, ধর্ষকের বিচারের জন্য ৯০ দিন সময় লাগবে। কিন্তু আমার প্রশ্ন- যেখানে তথ্য, প্রমাণ এবং আসামি সবই আছে তাহলে ৯০ দিন কেন লাগবে?

আরেক শিক্ষার্থী আশিকুজ্জামান কাব্য বলেন, আমাদের কথা স্পষ্ট, ধর্ষণকারীদের বিচার হবে জনসম্মুখে। পর্দার আড়ালে কোনো বিচার হবে না। ধর্ষণকারীকে জনগণের সামনে নিয়ে এসে পাথর নিক্ষেপ করে মৃত্যু নিশ্চিত করতে হবে। এরকমভাবে কয়েকজনকে শাস্তির আওতায় আনতে পারলে বাংলাদেশের বুকে আর ধর্ষকের নতুন করে বিস্তার লাভ করতে পারবে না।

পরে ধর্ষকের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানায় শিক্ষার্থী ও স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগে রবিবার একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাধারণ শিক্ষার্থীরা।

 

  

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ এখন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে

নেছারাবাদের মিয়ারহাট বাজারের পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগ

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, সেনাবাহিনীর অভিযানে মোটরসাইকেল উদ্ধার

কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বি*ক্ষোভ মি*ছিল

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আ. লীগের দুই নেতা গ্রেফতার

নড়াইলের চিত্রা নদীর পাড়ে জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে চান কিউবা মিচেল

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল