মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ৮:০০ অপরাহ্ন

বিগত আওয়ামী সরকারের শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দুর্নীতি তদন্তে তথ্য প্রমাণাদি সংগ্রহে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৮ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস ও দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে কমিটিকে তদন্ত কাজে সহায়তার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতি পৃষ্ঠপোষকতা বিষয়ে কোন কাগজপত্র, দলিল বা অন্য কোন প্রমাণাদি থাকলে তা আগামী ২৪ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। লিখিতভাবে, ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তথ্য প্রদান করা যাবে। চাইলে উক্ত প্রয়োজনে মৌখিকভাবে বা টেলিফোনযোগেও তথ্য দিতে পারবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে তদন্ত কমিটি।

 

এর আগে গত রবিবার (১৬ মার্চ) এই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত কমিটি ২০০৯ সালের ৯ মার্চ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিতকরণ ও এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করবে। কমিটিকে ৯০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিয়ের দিনই আত্মহত্যা করলো বর

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

নোবিপ্রবিতে নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে উপাচার্যের ঘোষণা

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

থাইল্যান্ড পালানোর সময় আটক অভিনেত্রী নুসরাত ফারিয়া

রাজশাহী-৫ এর মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়