বৃহস্পতিবার, 27 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ - ১২:৫৮ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইলে সদর পুলিশের অভিযানে অপহরণ করে মুক্তিপণ দাবি তিনজন গ্রেফতার। নড়াইল পৌরসভার রেলস্টেশন এলাকায় হাবিবুর রহমান (৩২) নামের একজন ফুল ব্যবসায়ীকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান. মঙ্গলবার (২৫ মার্চ) হাবিবুর রহমান ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সাফাত ভূইয়া (১৯)কে হাতেনাতে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ও বুধবার (২৬ মার্চ ) অভিযান চালিয়ে অপর দুইজন জাবির শেখ (১৮) ও মুন শেখ (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল পৌরসভার ভওয়াখালীর হাবিবুর রহমান ভূইয়ার ছেলে মো. সাফাত ভূইয়া,একই এলাকার মতিয়ার মাস্টারের ছেলে মুন ও হাফিজ শেখের ছেলে জাবির শেখ। ভুক্তভোগী হাবিবুর রহমান সদর উপজেলার লস্কারপুর গ্রামের গোলাম রব্বানি মোল্যার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ব্যবসায়ী হাবিবুর রহমানকে পৌরসভার দূর্গাপুর এলাকা থেকে কৌশলে তুলে নিয়ে ভওয়াখালী রেলস্টেশন এলাকায় আটকে রাখে আসামিরা। এসময় ভুক্তভোগীর নিকটে থাকা পাঁচ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়াও দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজনদের নিকট ফোন করতে থাকে আসামিরা। পরে সদর থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এসময় আসামি সাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিরা পালিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম  বলেন, এক ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করি। এসময় ঘটনাস্থল থেকে আসামি সাফাতকে গ্রেফতার করা হয় এবং (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে অভিযান চালিয়ে আরও দুই আসামি মুন ও জাবিরকে গ্রেফতার করা হয়েছে। (বৃহস্পতিবার) তাদের আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

যবিপ্রবির এআইএস ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুবিতে অর্থনীতি বিভাগের ‘ইকোনমিকস ফেস্ট’ অনুষ্ঠিত

কুয়েটের ঘটনার জেরে বুটেক্সে বিক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

সোনারগাঁয়ে নদে ভাসছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ