শনিবার, 29 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ২৯ মার্চ ২০২৫ - ৮:৫৬ অপরাহ্ন

 

রাজানগর, ২৯ মার্চ ২০২৫: রাজানগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জনসেবক মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাঁর নিজ বাড়িতে আয়োজিত এ মাহফিলে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

মাহফিলে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাওলানা আশিকুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। রাজানগরের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার চলার পথকে আরও সুসংহত করবে।”

স্থানীয় বাসিন্দারা তার এই মহতী উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর নেতৃত্বে তাকে সমর্থনের আশ্বাস দেন।

রাজানগরের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখা এবং সকল শ্রেণির মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মাওলানা আশিকুল ইসলাম।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির কবি সুফিয়া কামাল ও ফজিলাতুন্নেছা ছাত্রী হলে নবীনবরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

খুলনা সহ আরো দুটি বিভাগে হবে খুবির ভর্তি পরীক্ষা

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে নাহিদ-আশরাফ

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই অভ্যুত্থানে ৫ হাজার মানুষ মারার হুমকি, পবিপ্রবি শিক্ষক বরখাস্ত

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

প্রসূতি মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ! অতঃপর…

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‌্যালি ও আলোচনা সভা