সোমবার, 17 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৭ মার্চ ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ মার্চ তারিখ হতে ৫ এপ্রিল তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। হেলথ এন্ড স্যানিটেশন রুলের ১১ নং ধারা অনুযায়ী হেলথ কেয়ার সেন্টার শুধুমাত্র ঈদের দিন এবং ঈদের পরের দিন বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের জরুরী কাজের জন্য আগামী ৩ এপ্রিল সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা করতে হবে।

আরো বলা হয়, খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব খামার, কৃষিতত্ব ল্যাবরেটরি, উদ্যানতত্ব খামার, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কসপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কাজ ন্যূনতম সংখ্যক কর্মচারীর সাহায্যে চালু রাখতে হবে। তবে নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে। যে কোনো কর্মচারীকে সংশ্লিষ্ট বিভাগ/শাখা/অফিস/হলের জরুরী কাজের জন্য বন্ধের দিনেও নিয়োজিত রাখা যাবে। বিভিন্ন অফিস/বিভাগ/শাখা এবং খামারে নিয়োজিত শ্রমিক/কর্মচারীগণকে সংশ্লিষ্ট অফিস/বিভাগ/শাখা প্রধান-এর পূর্বানুমতি নিয়ে পর্যায়ক্রমে (By Rotation) ছুটি ভোগ করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার শীর্ষক ট্রেনিং

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন সম্পন্ন

হোসেনপুরে বিএনপির কাউন্সিল প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

দেশে করোনার নতুন সংক্রমণ,জরুরি না হলে বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?