শুক্রবার, 8 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আমরা বিএনপি করে জীবন দিব তবুও ইজ্জত দিব না- আখতারুজ্জামান মিয়া

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ - ১০:২৫ অপরাহ্ন

দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, ২০০৮ সালে কারচুপির মাধ্যমে শেখ হাসিনা সরকার গঠন করেছিল। এরপর দিনের ভোট রাতে করে, বিনা ভোটারের উপস্থিতিতে ১৭ বছর ধরে ক্ষমতায় ছিল। আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি কিন্তু হয়তো কাক্ষিতভাবে সফল হতে পারি নাই। আমরা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি যেন চিরদিনের জন্য এই বাংলার মাটি থেকে হাসিনা থেকে বিতাড়িত করো। আল্লাহ আমাদের দোয়া কবুল করলেন ছাত্র জনতার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করলেন স্বাধীন জাতি হিসেবে বাংলার মাটিতে রয়েছি। 

 

শুক্রবার (৮ নভেম্বর) রাতে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের গোয়ার্স মার্কেটে উপজেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আপনারা অনেকেই বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুদ্রার এপিঠ আর ওপিঠ। কখনোই নয়। আমরা মুদ্রার এপিঠ ওপিঠ নই।বিএনপি বিএনপিএ। এ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এ দল বেগম জিয়ার, এ দল তারেক রহমানের। আমাদের মান যাবে না, ইজ্জত যাবে না, জীবন দিয়ে দিব। আমরা জীবন দিব তবুও ইজ্জত দিব না। আমরা ১৭ বছর ধরে নির্যাতন সহ্য করেছি। আমাদের যাওয়ার জায়গা নেই। আমরা এই বাংলায় থাকবো।

 

আখতারুজ্জামান মিয়া বলেন, বিএনপি অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আপোষ করেনি বলেই এখনো টিকে আছি। অনেকেই মনে করছেন আওয়ামী লীগ আসবে। কবে আসবে? কোন দিন? আর এসেই বা কি করবে? আমরা ১৭ বছর ধরে নির্যাতন সহ্য করেছি আরও ২৭ বছরও সহ্য করতে পারব। তবুও বাংলার মাটি ছেড়ে যাব না। আওয়ামী লীগ এই তিন মাসে, যে কান্নাকাটি আর চিৎকার করছে আমাদের মত ১৭ বছর থাকলে তারা না খেয়ে মরবে। 

 

আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ সেলিম বুলবুল, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক শরীফ উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লোকমান হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের আহবায়ক কেশব চন্দ্র কর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

এর আগে বিকেলে গোয়ার্স মার্কেট থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। পরে র‍্যালী শেষে দলীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় এলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব: ডা. শফিকুর

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র আর নেই

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ‎পাবিপ্রবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

হাবিপ্রবিতে প্রোগ্রামারস অ্যারেনার কমিটি ঘোষণা

বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

বুটেক্সে আইটিইটির সদস্য সংগ্রহ ও নবায়ন বুথের উদ্বোধন

বাকৃবির চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন