শুক্রবার, 11 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ - ৭:১৮ অপরাহ্ন
বিইউপি’র ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এ শেকৃবির ‘সপ্তক’-এর সেরা অর্জন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “সপ্তক”,  বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস কালচারাল ফোরাম আয়োজিত ” ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫”  এ অংশগ্রহণ করে সর্বাধিক ৪ টি সেগমেন্টে পুরষ্কার অর্জন করে।

 

গত ৮ থেকে ১০ জুলাই বিইউপিতে আয়োজিত “ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫”-এ  দেশের প্রায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে লোকগীতি, লোকনৃত্য, নাটক, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুল ও রবীন্দ্রসংগীত—এই আটটি সেগমেন্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এবারের উৎসবে সপ্তক প্রায় প্রতিটি সেগমেন্টেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ১০ জুলাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সপ্তক চারটি ভিন্ন সেগমেন্টে শীর্ষস্থান অধিকার করে, যা অংশগ্রহণকারী সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। তাদের উল্লেখযোগ্য অর্জনগুলো হলো: লোকগীতিতে (পল্লীগীতি) ১ম স্থান এবং (আধ্যাত্মিক) ৩য় স্থান, কবিতা আবৃত্তিতে ১ম স্থান এবং নাটকে ৩য় স্থান। সপ্তকের এই বহুমুখী সাফল্য উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল, যা দর্শক ও বিচারকদের ভূয়সী প্রশংসা লাভ করে।

“ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫”-এ অসাধারণ সাফল্যের পর, সপ্তকের কার্যনির্বাহী সদস্যরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে উভয় পক্ষ কুশল বিনিময় করেন এবং স্মারক আলোকচিত্র তোলেন।

এ সময় সপ্তকের সাধারণ সম্পাদক মো: নূর ইসলাম নাঈম ( ২১ সেশন) সকল শিক্ষকের উপস্থিতিতে বলেন, ” স্যার আপনাদের সহযোগিতা পেলে সামনে আমরাও এমন ন্যাশনাল অনুষ্ঠান আয়োজন করতে ইচ্ছুক। ” 

 

মাননীয় উপাচার্য মহোদয় বলেন, ” এরকম প্রশংসনীয় উদ্যোগে আমরা সবসময় তোমাদের সাথে আছি। বিগত সময়ের চেয়ে বেশি অনুষ্ঠান তোমরা কয়েক মাসে উপভোগ করেছো। সামনে এমন উদ্যোগে শেকৃবি প্রশসন পাশে থাকবে বলে আশ্বাস দেন।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় এগিয়ে এলো শিবির, ছাত্রদল, বাগছাস ও বৈছাআ

পবিপ্রবিতে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

যবিপ্রবিতে “রোবো টেক অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল: রোগীদের জিম্মি করে টাকা আদায়!

স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কিছু জরুরি টিপস

নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে 

যবিপ্রবিতে দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত আট শিক্ষার্থী

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত