বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে “রামাদান চেঞ্জ মাই এভরিথিং” প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ২:৪২ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রামাদান চেন্জ মাই এভরিথিং” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে মাসব্যাপী এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

মাসব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রমজান মাসে কাযাবিহীন জামাতের সহিত নামাজ, সহীহ কোরআন তেলাওয়াত, হাদীস অধ্যায়নসহ ইসলামিক সাধারণ জ্ঞানের উপর বিষয়ভিত্তিক লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের বিবেচনা করে ৩৫ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক কালচারাল সোসাইটির বিভিন্ন আলোকচিত্র তুলে ধরা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি.,  আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হাবিপ্রবি মজার ইস্কুলের নেতৃত্বে শুভ-রাকিবুল

যবিপ্রবির পিএনডি দপ্তরের নতুন পরিচালক ড. মোকলেচুর রহমান

দেয়াল টপকে এসি পাইপ চুরি— বুটেক্সে নিরাপত্তার ভাঙন

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

সানকি পাড়া বাজরে রেলওয়ের অভিযানে ২৫০ দোকান উচ্ছেদ

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের লাইব্রেরী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন

পবিপ্রবিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

ইরানের বিজয় ইতিহাসের নবযাত্রা: হিজবুল্লাহর বিবৃতি