বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নির্বাচনের প্রস্তুতি নয়, নির্দেশনার অপেক্ষায় সেনাবাহিনী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৭:৩৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা পেলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় দায়িত্ব পালনের প্রস্তুতি সেনাবাহিনীর রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আলোচনা হয়েছে—এমন প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে কি না জানতে চাইলে কর্নেল শফিকুল বলেন, “এখনো সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল নির্দেশনা পাইনি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনসংক্রান্ত দায়িত্ব পালন করব।”

তিনি বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনী ইতোমধ্যে মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং তৎপরতার মাধ্যমে তা নিয়ন্ত্রণে এনেছে। রংপুরের সাম্প্রতিক এক ঘটনায় সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় সহিংসতা বড় আকার ধারণ করেনি।

সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর দায়িত্বপালন নিয়েও কথা বলেন তিনি। জানান, ঈদের সময় গুরুত্বপূর্ণ বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে টহল দিয়েছে সেনাবাহিনী। স্পর্শকাতর এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ভাড়া যাচাই করে ১২৫৫টি গাড়ি থেকে ৩৫ লাখ টাকার বেশি ফেরত দেওয়া হয়েছে। নারী ও পুরুষ—উভয় সেনা সদস্যরাই ঈদের সময় রাস্তায় সক্রিয় ছিলেন।

তিনি আরও জানান, বিগত ঈদের তুলনায় এবার নিহত ও আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমে এসেছে, যা সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফল।

সম্প্রতি একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ঘিরে জাতীয় পতাকা বিক্রেতাকে মারধরের ঘটনায় কর্নেল শফিকুল বলেন, “ঘটনাটি দুঃখজনক ও বিচ্ছিন্ন। পরে ওই বিক্রেতাকে ডেকে তার প্রতি সহমর্মতা প্রকাশ করা হয় এবং ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য তাকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।”

ভারত ও মিয়ানমার সীমান্ত থেকে পুশইন ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে তিনি জানান, “বিজিবি ও কোস্ট গার্ড সীমান্তে সতর্ক অবস্থানে আছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখনো সেনাবাহিনীর সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়নি।”

শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “এ ধরনের অভিযান সেনাবাহিনী গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করে। ভবিষ্যতেও সন্ত্রাস দমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গত ১ বছর ধরে সংস্কারের দাবানল চলছে: অধ্যাপক ড. গোলাম রাব্বানী

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির কর্মশালা শুরু শনিবার

কুবিতে আবেদনের সময়সীমা বাড়লো

নারীর আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ

বাউফলে বহিরাগতদের ছুরির আঘাতে আহত দুই শিক্ষার্থী

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

ববি ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল