সোমবার, 14 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরণ-১৪৩২।

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ - ৪:২৭ অপরাহ্ন

মো :জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা শুভ নববর্ষ ১লা বৈশাখ-১৪৩২ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ-এর নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিন করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সকল অনুষদের ডিনবৃন্দ, গ্রন্থাগারিক, শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান এবং অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া নববর্ষ উপলক্ষে মুক্তমঞ্চে মাভাবিপ্রবি সাহিত্য সংসদের নববর্ষ বই মেলা, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর খেলাধুলা ও খাবারের দোকান, ধ্রুবতারার আয়োজনে পান্তা-ইলিশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি ও মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীসহ দর্শনার্থীরা। মো.জিসান রহমান 01540536237 মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট দেখতে জনতার ঢল

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

সোনারগাঁয়ে নদে ভাসছিল হাত-পা বাঁধা যুবকের মরদেহ

যশোর সাংবাদিক আশিকুর রহমান শিমুলের পিতার জানাজার সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

নিজের স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা

শেকৃবিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

লাখাইয়ে ডেভিল হান্টের অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত