শনিবার, 19 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে হাতকড়া পরা অবস্থায় আসামী পলায়ন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ - ১:১১ পূর্বাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

হাতকড়া পরা অবস্থায় আসামী পলায়ন করেছে রাজশাহীর আদালত চত্ত্বর থেকে। রাজশাহীতে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি আরিফ পালিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলে, ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি সৈকত, সম্পাদক স্বপন

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

লাম্পি স্কিন ডিজিজ ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদানের উদ্যোগ

গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪