সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ১১:৪৮ অপরাহ্ন

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মানববন্ধন করেছে পবিপ্রবি ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল বলেন, “ মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে এর প্রমাণ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।”

এবিষয়ে পবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি। ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে আমাদের ভাইয়েরা গুম-খুনের স্বীকার হয়েছে ঠিক একইভাবে বর্তমানে বৈছাআ’র সন্ত্রাসী কর্মীদের হাতে আমাদের ভাই পারভেজ খুন হয়েছে। আমরা অতিসত্ত্বর এই ঘটনায় জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। ”

গত ১৯ এপ্রিল  শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজ হত্যা করা হয়। জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের বিরুনিয়া ইউনিয়নে। এ হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

রাস্তায় গেলে গুম আর ঘরে থাকলে খুন গত ৫৪ বছরে আর কিছু পাই নি চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ফিলিস্তিন ইস্যুতে প্রধান উপদেষ্টাকে যে বার্তা দিলেন মো. আবু জুবায়ের

আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু কাল

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

যশোরে সিএইচসিপি লতিফার বিরুদ্ধে বিস্তর অভিযোগ

ইবিতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অথনীতিকে গত ১৫ বছরে কুক্ষিগত করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী