শনিবার, 26 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানাবিধ আয়োজন বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ - ৪:২১ অপরাহ্ন

নানান আয়োজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’ উদযাপিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’ উপলক্ষে একটি প্রাণবন্ত র‌্যালির আয়োজন করে বাকৃবির ভেটেরিনারি অনুষদ।

র‌্যালিটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর থেকে, যেটি উপাচার্যের বাসভবন, কে.আর. মার্কেট, এবং ভেটেরিনারি অনুষদ ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে গিয়ে শেষ হয়। এই র‌্যালিতে ভেটেরিনারি অনুষদের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালি শুরু হওয়ার আগে, ভেটেরিনারি অনুষদের দুই নম্বর ভবনের সামনে দিবসটি উপলক্ষে কেক কাটা এবং বেলুন উড়ানোর আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাকৃবির বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন কমিটির চেয়ারম্যান ও প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ড. মো. সহিদুজ্জামান, বাকৃবির নিরাপত্তা কাউন্সিল পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ অফিসের পরিচালক ডা. মনোরঞ্জন ধরসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা সারাদেশে একক ভেটেরিনারি ডিগ্রি চালু করার গুরুত্বারোপ করেন।

 

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের গবেষণা, শিক্ষা ও সম্প্রসারণমূলক কার্যক্রমের মাধ্যমে আমরা পশুস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য উচ্চমানের ভেটেরিনারি পেশাজীবী তৈরি করছি। কোভিড-১৯ মহামারির সময় এবং পরবর্তীকালে ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদকরণে পাবিপ্রবি হল প্রশাসনের অভিযান

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

রাবিতে এমফিল-পিএইচডি গবেষকদের বরণ করে নিল আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

৯ দফা দাবিতে হাবিপ্রবির প্রশাসনিক ভবন অবরোধ

মুরাদনগরে ধর্ষণ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

হাবিপ্রবিতে ‘বিজ মাষ্টার’ সিজন ৩ অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি’র নতুন ভিসি ঢাবি অধ্যাপক ড. মোঃ রোকোনুজ্জামান।