শনিবার, 26 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ - ৪:২১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ উদযাপিত হয়েছে।

 

“আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি” প্রতিপাদ্যে শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রশাসনিক ভবন ঘুরে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে সকাল ১০টায় ইনস্টিটিউশনাল অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

আইকিউএসি’র পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।

 

বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশে এবারই প্রথম সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একযোগে এই দিবসটি পালিত হচ্ছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়ম বহির্ভূত পতাকা উত্তোলন ও জনপ্রিয় হিন্দি গানে উল্লাস

নিজ অফিসে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে অপূর্ব গোমেজ এবং ফারাহ্ রকিব তৃণ

খামেনি আলী (রা.)-এর বংশধর, যেভাবে বনে গেলেন শীর্ষ ধর্মীয় নেতা

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

রিকশা-অটোর বাড়তি ভাড়া ঠেকাতে বাকৃবির প্রশাসনিক পদক্ষেপ

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম ববির সাদিয়া