রবিবার, 27 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

মহান জাতীয় নেতা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শের- ই- বাংলা এ. কে.ফজলুল হকের  ৬৩ তম মৃত্যুবার্ষিকী আজ।১৯৬২ সালের এই দিনে (২৭ এপ্রিল) ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। এই উপলক্ষে শেকৃবি  প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে।

 

আজ  রবিবার সকাল ১০:৩০ মিনিটে প্রশাসনিক ভবনে একটা সংক্ষিপ্ত আলোচনা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং  তাঁর প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ  করেন শেকৃবি প্রশাসন,কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা । এরপর  বেলা ১১  টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙনে তাঁর মাজার জিয়ারত এর উদ্দেশ্য রওনা দেওয়া হয়।

 শের-ই- বাংলা এ কে ফজলুল হকের মাজার জিয়ারতর

শের-ই-বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিঞা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

তিনি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শের-ই-বাংলা (বাংলার বাঘ) নামে পরিচিত ছিলেন।

 

১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

 

 উল্লেখ্য যে,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১ ডিসেম্বর ১৯৩৮ সালে “দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট” নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন এই উপমহাদেশের যে তিনটি কৃষি ছিল এটি তাদের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। ১৯৪৭ সালে এটি “পূর্ব পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট” নামকরণ করা হয় যা ২০০১ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে ছেলের আবেদন

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

নড়াইলে গুলি ম্যাগাজিন ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেফতার

বাকৃবিতে নতুনদের ক্লাস শুরু ৬ জানুয়ারি

আমরা বিপ্লবী শক্তি, আমাদের হারানোর কিছুই নেই: হাসনাত আব্দুল্লাহ

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার

‘ভাত মানেই মোটা হওয়া’—ভুল ধারণা ভাঙছেন পুষ্টিবিদরা

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির গুঞ্জন উড়িয়ে দিলেন ট্রাম্প

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ