রবিবার, 10 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ - ৪:০৮ অপরাহ্ন

বিগত সরকারের শাসনামলে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রোববার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য- রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, জুলাই গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েও বাংলাদেশের পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আওয়ামীলীগের ফ্যাসিস্টদের অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই গনঅভ্যুথানে যারা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ও আর্থিক ভাবে সাহায্য করেছে সেসকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় কুরবানীর পশুর হাট বাজার ব্যবস্থাপনার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

ছাত্রশিবিরের উদ্যোগে হাবিপ্রবিতে কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ

ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

লাইলাতুল কদর শুধু ২৭ রমজান নয়, আজ রাতও হতে পারে সেই মহিমান্বিত রাত

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ববিতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

রূপগঞ্জে সিটি গ্রুপের দখলকৃত সরকারি খাল-হালট পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

হোসেনপুরে লেপতোশক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত