শনিবার, 17 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১৭ মে ২০২৫ - ১০:৩৭ পূর্বাহ্ন

 রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ে (শেকৃবি) ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে  আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।ফাইনালে  চ্যাম্পিয়ন  হোন লেবেল-৩,সেমিস্টার-২  ও রানার্স আপ লেবেল-২, সেমিস্টার-২। 
আজ ১৬ মে (শুক্রবার) দুপুর ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং বিকাল ৬ টায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। 
ফাইনাল ম্যাচে মুখোমুখি হোন লেভেল-২ সেমিস্টার-২ এবং লেভেল-৩ সেমিস্টার-২। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন  লেভেল-২ সেমিস্টার-২ টিমের ক্যাপ্টেন ইসমাঈল হোসেন । নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৯৭ রান। জবাবে লেভেল-৩ সেমিস্টার-২ ২ বল হাতে রেখেই ৬ উইকেট ১৯৯ রান সংগ্রহ জয় ছিনিয়ে নেয়।
ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হোন লেভেল-৩ সেমিস্টার-২ এর ছাত্র দেওয়ান ফজলুল হক আহাদ এবং ম্যান অফ দ্যা ম্যাচ হন  একই লেভেলের মোঃ রিয়াদ মিয়া। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, উপ-উপাচার্য এবং অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ট্রেজারার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।  
উক্ত ম্যাচে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম. এ. মান্নান (এএসভিএম অনুষদ) এবং কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও শেরেবাংলা হলের প্রভোস্ট মোঃ আব্দুল লতিফ (এবিএম অনুষদ)।
 শরীরিক শিক্ষা বিভাগের এডিশনাল ডিরেক্টর মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন, বিজয়’২৪ হলের প্রভোষ্ট অধ্যাপক ড. মোঃ জাহিদুর রহমানসহ চার অনুষদের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নুর উদ্দীন মিয়া।  

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

সৌদি আরবে প্রথমবারের মতো মদের অনুমোদন—শুধু বিদেশি পর্যটকদের জন্য

নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু

হাবিপ্রবির নতুন প্রো- ভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম

ময়মনসিংহে সাহিত্যে সংসদ মঞ্চ উচ্ছেদ করায় কবি সাহিত্যকদের ক্ষোভ

চুনারুঘাটে কালবৈশাখি ঝড়ে গাছপালা লণ্ডভণ্ড বজ্রপাতে কৃষকের মৃত্যু

টাংগাইলে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন ও আজাদ সন্ধ্যা

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি