রবিবার, 10 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রশিবিরে কেউ পদ চাইলে সে অটো মাইনাস, শিবির সভাপতি

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ - ৬:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কোন সদস্য পদ পদবীর প্রতিযোগিতায় লিপ্ত হলে সে সংগঠন হতে অটো মাইনাস বলে জানিয়েছেন  ইসলামি ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)শাখার সভাপতি ইকবাল হোসেন শিকদার। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকের করা  প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রবিবার (১০ নভেম্বর) পুরান ঢাকার স্টার কাবাব রেস্তোরাঁয় ইসলামি ছাত্রশিবির জবি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কার্যক্রম কেমন হওয়া উচিত এ নিয়ে সাংবাদিকদের কাছে পরামর্শ নেওয়াসহ সার্বিক বিষয় আলোচনায় উঠে আসে।”ইসলামি ছাত্রশিবির কী প্যানেলভিত্তিক রাজনীতি করে বা এই সংগঠনে কী অন্য সংগঠনগুলোর মতো পদ পদবীর লড়াই হয়” সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শিবির সভাপতি ইকবাল হোসেন শিকদার বলেন,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কোন লেজুড়বৃত্তিক রাজনৈতিক সংগঠন নয়। আদর্শ ও কতিপয় নির্ধারিত  গুনাবলীর  ভিত্তিতে আমাদের সংগঠনের নেতা নির্ধারণ করা হয়। সংগঠনের মানদণ্ডে উত্তির্ন ব্যাক্তিকেই পদে আসিত করা হয়  আর সে আমানতদারীর সাথে তা রক্ষা করে। ইসলামি ছাত্রশিবির কোন লিংক লবিং এর মাধ্যমে পদবী চাওয়া বা কেউ এই ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত হলে সে অটো মাইনাস হয়ে যায়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির (জবি) শাখার সভাপতি ছাড়াও  সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, অফিস সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক  সম্পাদক ইবরাহীম আলী, স্কুল বিতর্ক ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান রাসেল, দাওয়া সম্পাদক  মো. আরিফুল ইসলাম,  বাইতুল মাল সম্পাদক মো. শাওন শিকদার, ছাত্র আন্দোলন ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিন আহমেদও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটা বন্ধ

রূপগঞ্জের জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকার আহ্বান শাহজাহান চৌধুরীর

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো জনতা

শিল্পনগরী ভালুকায় চাকরির সুবিধা পাচ্ছে না ভালুকার বেকার যুবকেরা।

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

রাজানগরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশিকুল ইসলামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পবিপ্রবিতে এএইচএসএ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলায়নের দায়ে সাময়িক বরখাস্ত জাবিপ্রবি’র শিক্ষক

মৎস অধিদপ্তরের অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদে দ্রুত নিয়োগের দাবিতে শেকৃবিতে মানববন্ধন