সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল আয়োজনে ব্যানারের ভুলে ব্যানার ছাড়াই অনুষ্ঠান

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৯ মে ২০২৫ - ১২:২৩ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রতিষ্ঠার ২৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘রিসার্চ ফেস্টিভ্যাল–২০২৫’। রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর উদ্যোগে উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণার অংশ হিসেবে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

তবে অনুষ্ঠান শুরুর আগেই ব্যানারের কিছু ভুল চোখে পড়ে রিসার্চ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের। সেখানে উপাচার্যের পদবিসহ ৯ টি বানান ভুল ধরা পড়ে। বানান বিড়ম্বনায় পরবর্তীতে ব্যানার সরিয়ে ফেলা হয় এবং ব্যানার ছাড়াই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে রিসার্চ ফেস্টিভ্যালের মতো আয়োজনে ব্যানারের এমন ভুল কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ বলেন, “ব্যানারটি গতকাল রাত ১১টায় তৈরি করা হয়েছিল। এরপর আর চেক করা হয়নি। অনুষ্ঠানের শুরুতেই ভুলগুলো চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যানার সরিয়ে নিই এবং ব্যানার ছাড়া অনুষ্ঠান সম্পন্ন করি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “এমন একটি আয়োজনে ব্যানারের এমন ভুল দুঃখজনক। পরবর্তীতে এসব বিষয়ে অধিক সতর্ক থাকার জন্য আমি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকের সম্মানহানীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পাবিপ্রবিতে

দাবি আদায়ে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

হাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

মাভাবিপ্রবিতে সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

শাহীন চাকলাদারকে কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তকরণে আদালতের রায়

স্বাভাবিক সেবা কার্যক্রমে ফিরছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

ভবিষ্যতে সৈরাচারমুক্ত ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তীতে শেকৃবিতে র‍্যালির আয়োজন

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল