সোমবার, 11 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নব-নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১১ নভেম্বর ২০২৪ - ৭:৪৩ অপরাহ্ন

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এর নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার (১১ই নভেম্বর) দুপুর ২ টায় উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

এই সময় বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির আহ্বায়ক এস এম আল ফাহাদ, যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, সদস্য বেলাল হোসেন, ইয়াসির আরাফাত, মুসলিম ইবনে রবি, আল শাহরিয়া, কাজী ইসমাইল, মিরাজ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময়কালে উপাচার্যকে সাংবাদিক সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিতকরন, শিক্ষার্থীদের সমসাময়িক সমস্যা ও দাবিসমূহ, নিরাপত্তা, শিক্ষা ও গবেষণা এবং কো কারিকুলাম এক্টিভিটিসের উপর জোরদারসহ বিভিন্ন সংকট ও সম্ভাবনা তুলে ধরেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ৷ 

 

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রোকনুজ্জামান বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক এবং সাফল্য বাইরে তুলে ধরাসহ বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে কাজ করার আহ্বান জানান এবং বশেফমুবিপ্রবি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় উপাচার্য ও উপ-উপাচার্য গঠনমূলক সমালোচনাসহ বিশ্ববিদ্যালয় পরিচালনায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শের উপরও গুরুত্বারোপ করেন৷

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিবেরডাঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১১টি দোকান পুড়ে ৬৫ লাখ টাকার ক্ষতি

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জাবিপ্রবিতে নতুন লোগো উন্মোচিত, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

ভর্তি পরীক্ষার পূর্বের রাতে বর্ণাঢ্য সাজে বাকৃবি

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

ববির বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে হৃদয়-জাহিদুল

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তিন উপজেলার স্বপ্ন লংগদু হতে নানিয়ারচর সংযোগ সড়ক

পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত