রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৮০ বছরের বেশি টিকবে না,ইসরাইলকে ঘিরে প্রাচীন ভবিষ্যদ্বাণী ফের আলোচনায়

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৪:৫৪ অপরাহ্ন

গাজায় ইসরাইলের সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ ও যুদ্ধোন্মত্ত আচরণ বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। এরই মধ্যে ইসরাইলের অভ্যন্তরেও জোরালো হয়ে উঠেছে এক পুরনো ধর্মীয় ভবিষ্যদ্বাণী—যা নিয়ে ইসরায়েলি রাজনীতিক থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। ভবিষ্যদ্বাণীটি বলছে, “কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকবে না”।

এই ভাবনাটি ইহুদি ধর্মগ্রন্থ তালমুদ থেকে এসেছে, যেখানে বলা হয়েছে—ইহুদি রাষ্ট্রের পতন হবে বাইরের কোনো হামলায় নয়, ভেতরের বিভক্তি ও দ্বন্দ্বের কারণে। আর এই ভবিষ্যদ্বাণীকেই ঘিরে গড়ে উঠেছে ধারণা—“অষ্টম দশকের অভিশাপ” বা “Curse of the Eighth Decade”, যার আরবি নাম Lanatul Aqdis Samin।

ইতিহাস বলছে, নবী দাউদ (আ.)-এর সময়ের কিংডম কিংবা হাসমোনিয়ান রাজত্ব—ইহুদিদের গঠিত অতীতের প্রতিটি রাষ্ট্রই ভেঙে পড়েছে ৮০ বছরের আগেই। আর বর্তমান ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে, অর্থাৎ ২০২৮ সালেই পূর্ণ হবে ৮০ বছর। এখন ২০২৫—হাতে মাত্র তিন বছর।

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এই অভিশাপ প্রসঙ্গে লিখেছেন, “দেশের সমাজব্যবস্থা এখন এতটাই বিভক্ত যে এটি আমাদের রাষ্ট্রের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।”

সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন জানিয়েছেন, “ইসরাইলে এখন ৩৮% সেকুলার, ১৫% জায়নিস্ট, ২৫% আরব ও ২৫% আল্ট্রা-অর্থোডক্স ইহুদি—এই গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ এতটাই তীব্র যে, একই পতাকার নিচে রাষ্ট্রটিকে টিকিয়ে রাখা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে।”

এমনকি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-ও একাধিকবার বলেছেন, “আমার সরকারের মূল চ্যালেঞ্জই হচ্ছে ইসরাইলকে এই অষ্টম দশকের অভিশাপ থেকে রক্ষা করা।”

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের বিচার বিভাগে সংকট, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ, রাজনৈতিক কড়াকড়ি এবং গাজা বা পশ্চিম তীরে বর্বরতা—সবকিছুর পেছনে রয়েছে এক ধরনের আত্মরক্ষার মনস্তত্ত্ব। ইসরাইল যেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই অন্ধ প্রতিরোধে লিপ্ত।

তাদের ভাষায়, “ইসরাইল এখন যুদ্ধ করছে কেবল গাজার বিরুদ্ধে নয়—যুদ্ধ করছে নিজেদের ভবিষ্যতের সঙ্গেও।”
তালমুদের এই কথিত অভিশাপ হয়তো শুধুই এক কিংবদন্তি—তবে সেটি আজ ইসরায়েলের রাষ্ট্রীয় ভাবনায়, রাজনীতিতে এবং নীতিনির্ধারণে এক ভয়ংকর বাস্তবতায় রূপ নিচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইবির তিন শিক্ষার্থী

নাগেশ্বরীতে ইটভাটার দৌরাত্ম্য: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পরিবেশদূষণ, প্রশাসনের নীরবতা

সারাদিন ভাংড়ি সংগ্রহ করে চলে যাদের জীবন

চিন্ময়ের জামিন ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিআইইউতে ১১ দিনের অবকাশ ঘোষণা

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন