বৃহস্পতিবার, 20 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৪১ অপরাহ্ন

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদ, অবিলম্বে আওয়ামী লীগের বিচার ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তনের দাবি জানান তারা।

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে ছাত্র সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষার্থীদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিচার বিচার বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন শ্লোগান দেয়। 

 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিছিলো। এখন আবার সেই কাজের পুনরাবৃত্তি করা হচ্ছে। বিপ্লবের পরে সিস্টেমের পরিবর্তন হয় কিন্তু জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হয় নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। অতি দ্রুত তাদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে কঠো করতে হবে, প্রশাসন রক্তের উপর আছে, আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবে। এদিকে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা করা হচ্ছে। ২৪ এর পরে ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী কাজ শিক্ষার্থীরা দেখতে চায় না। রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অধিকারের রাজনীতি করতে হবে।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকে আমাদের পড়ার টেবিল ছেড়ে আন্দোলনে আসতে হচ্ছে। যার মূল কারণ বর্তমান প্রশাসন আওয়ামী দোসরদের যথাযথ বিচার করতে না পারার জন্য। যতদিন এই দোসরদের যথাযথ বিচার না হবে ততোদিন সন্ত্রাসীরা ভয় পাবে না। জুলাই আন্দোলনে এই স্বৈরাচাররা শিক্ষার্থীদের উপর আক্রমন করতে উষ্কে দিয়েছে। কিন্তু তাদের এখনো বিচার হয়নি। গতকাল কুয়েটে এবং আজ এমসি কলেজে জুলাই আন্দোলনকারীদের উপর হামলা করা হয়েছে। আমরা ইবিতে এই ধরনের কোনো হামলা দেখতে চাই না। তাই সবাইকে সর্তক থাকতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে ফলাফলভিত্তিক শিক্ষার জন্যপাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা, জুয়েল, সুজন

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা কাওসার গ্রেপ্তার, সম্পত্তি দখল নিয়ে সেন পরিবারের বিরুদ্ধে অভিযোগ

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” এর উদ্বোধন

শিক্ষককে অপমানের প্রতিবাদে যবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

নড়াইলে মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার