শুক্রবার, 21 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকাল ৭টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। পরে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ সময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “দেশ ও জাতির জন্য ভাষা শহীদদের এই আত্মত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সকল কুচক্রীকে আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ নির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনসহ আরও শতাধিক শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এছাড়া সকাল ১০টায় শিক্ষক কমপ্লেক্সে “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাকৃবি শিক্ষক সমিতি। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তির জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

সফলভাবে সম্পন্ন হলো ইউনিস্যাব রাজশাহীর ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ কার্যক্রম

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

পবিপ্রবিতে প্রথমবার ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করল কর্তৃপক্ষ

তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

শেকৃবির আওয়ামীপন্থি ১২ শিক্ষককে বরখাস্ত

১৯ বছর পূর্তিতে বাঁধন বুটেক্স ইউনিট