বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৩ পূর্বাহ্ন

কুয়েট সংঘর্ষের জেরে শেকৃবিতে মুখোমুখি ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। অন্যদিকে, কিছুটা দূরে শেকৃবি ছাত্রদল তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ কর্মসূচির বিবরণ

পূর্বঘোষিত সময় অনুযায়ী রাত ১০টায় টিএসসির সামনে থেকে মশাল মিছিল শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা “টেম্পু স্ট্যান্ড না শিক্ষা, শিক্ষা শিক্ষা”, “দালালি না রাজপথ, রাজপথ রাজপথ”—এমন নানা স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে, একই সময় কেন্দ্রীয় মাঠের দিকে অবস্থান নেয় ছাত্রদল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে বের হলে ছাত্রদলও পাল্টা মিছিল নিয়ে এগিয়ে আসে। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুই সংগঠন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে অবস্থান নেয়।

 

শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট শাখার ফর্ম বিতরণকে কেন্দ্র করে ভুয়া সংগঠন ও বহিরাগতরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদেই শেকৃবি ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।”

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা  জাহিদ হাসান বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানে ২ হাজারেরও বেশি শহীদ হয়েছেন, ৩০ হাজার আহত হয়েছেন এবং ৬০০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। শহীদদের এই আত্মত্যাগ কারো রক্তচক্ষু দেখার জন্য হয়নি।”

তিনি আরও বলেন, “নবীন ২৪ ব্যাচের শিক্ষার্থীরা একটি বিপ্লবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারা চাইলে শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা যেকোনো দল করতে পারে। কেউ তাদের নির্দিষ্ট দলে যেতে বাধ্য করতে পারবে না।”

এর আগে, মঙ্গলবার দুপুর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। একই সময় ছাত্রদলও পাল্টা বিক্ষোভের ঘোষণা দেয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সম্প্রতি ছাত্রদল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালুর দাবিতে লিফলেট বিতরণ করে। এর প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা “রাজনীতিমুক্ত ক্যাম্পাস” দাবিতে শ্লোগান দেন এবং হল প্রদক্ষিণ করেন।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে, যেখানে বহিরাগতদেরও ছাত্রদলের পক্ষে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবিতে ক্লাসরুম নিয়ে টালবাহানা করায় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ গবেষণা প্রকল্প

হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ইসকন নিষিদ্ধের দাবিতে হুমকি, থানায় অভিযোগ করলেন মো. আবু জুবায়ের

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

বাণিজ্য মেলায় শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মিনি পার্ক

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু