শুক্রবার, 30 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হৃদরোগে আক্রান্ত সাবু মামার পাশে দাঁড়ালো ডিআইইউ সাংবাদিক সমিতি

প্রতিবেদক
Delowar Mahmud
শুক্রবার, ৩০ মে ২০২৫ - ৬:০২ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংরেজি বিভাগের অফিস সহায়ক বেলায়েত হোসেন সাবুকে তাঁর জটিল হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতি আর্থিক সহায়তা প্রদান করেছে।

শুক্রবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনে সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বেলায়েত হোসেন সাবুর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ। এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম এবং কোষাধ্যক্ষ আল শাহরিয়ার সুইট উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন বলেন, “সাংবাদিক সমিতির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তোমাদের কলম দেশ, মাটি ও মানুষের জন্য সচল থাকুক।”

সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “আমরা সাধ্যমতো সাবু মামাকে সাহায্য করতে চেষ্টা করেছি। যেকোনো প্রয়োজনে আমরা সবসময় তাঁর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক বলেন, “বেলায়েত হোসেন সাবু মামাকে সহায়তা করতে পেরে আমাদের ভালো লাগছে। তিনি আমাদের সবার প্রিয়জন। আমাদের এই সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও পরোক্ষ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা চাই সাবু মামা দ্রুত পূর্ণাঙ্গ সুস্থ হোন।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত
মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

রোটারেক্ট ক্লাব অব এইচএসটিইউ এর নেতৃত্বে সিয়াম-নিলয়

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

যবিপ্রবিতে ‘অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক ন্যাশনাল সেমিনার

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

সানকি পাড়া বাজরে রেলওয়ের অভিযানে ২৫০ দোকান উচ্ছেদ

অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল ধ্বংসের ষড়যন্ত্র, ১২০০ আসন খালি