রবিবার, 1 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইউনিসেফ ও UNV-এর উদ্যোগে প্লাস্টিক রিসাইক্লিং কর্মসূচি

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
রবিবার, ১ জুন ২০২৫ - ৫:০৭ অপরাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশ ও UNV Bangladesh-এর উদ্যোগে আয়োজিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহার কর্মসূচিতে Better Living Foundation এর শতাধিক তরুণ স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজধানীর গুলশান-২ এর কদমতলা লেকের পাশে আয়োজিত এই কর্মসূচিতে বেটার লিভিং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়িত্ববোধ থেকে শত শত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেন চারদিকে।

“মাত্র কয়েক মিনিটের ব্যবহার, অথচ শত শত বছরের ক্ষতি—একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য এক ভয়াবহ হুমকি”—এই মূল বার্তা সামনে রেখেই বেটার লিভিং ফাউন্ডেশনের তরুণ সদস্যরা প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ রেজাউল করিম, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিগাম, এবং UNV বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর সোনিয়া মেহজাবীন। তারা তরুণদের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং বিশেষভাবে বেটার লিভিং ফাউন্ডেশনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান।

বেটার লিভিং ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবক বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদেরও কর্তব্য। আজকের এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিষ্কার ও সবুজ পৃথিবী রেখে যাওয়ার শপথ।”

এই কর্মসূচি শুধু পরিচ্ছন্নতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি তরুণদের মাঝে একটি স্থায়ী চেতনার জন্ম দিয়েছে—পরিবেশ রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা। বেটার লিভিং ফাউন্ডেশন ভবিষ্যতেও এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তাদের অঙ্গীকার ও দায়বদ্ধতা বজায় রাখবে বলে জানিয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

একদিনে ৭ নিহত, গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ইসরায়েলের বড় ক্ষতি

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

শেকৃবির আওয়ামীপন্থি ১২ শিক্ষককে বরখাস্ত

নাগেশ্বরীতে ৩ আ’লীগ নেতা গ্রেফতার।

দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রা

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি

ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় প্রতিবাদ