সোমবার, 2 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ ব্যাংকের নতুন নোটে যবিপ্রবির লোগো

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২ জুন ২০২৫ - ৯:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন দুইশত টাকার নোটের নকশা উন্মোচন করেছে, যেখানে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা যবিপ্রবির লোগো সম্বলিত গ্রাফিতি। এই গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

১ জুন (রবিবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে।নতুন দুইশত টাকার নোটে যবিপ্রবির লোগো সম্বলিত এই গ্রাফিতি যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গর্বিত ও আনন্দিত।

এই বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেয়া খুলনা জেলা সমিতির সভাপতি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন ” দুইটা ছোট ভাই খুব আগ্রহ নিয়ে একদম জেঁকে বসে যে ভাই চলেন কিছু একটা করা লাগবে চলেন,পরে ঐদিনই আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও ওদের নিয়ে বের হয়ে সব ঠিক ঠাক করে পরেরদিন আর্ট শুরু করা হয় সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করা হয়, তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিলনা, আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে।”

এই বিষয়ে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান আরো বলেন,গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল।
আজ যখন নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে—এটা শুধু খুলনাস্থ যবিপ্রবিয়ান নয়, বরং যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থীর জন্য এক গর্বের মুহূর্ত।
স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের সংকটময় সময়টিতে, খুলনায় আমরা যবিপ্রবিয়ানরা সিদ্ধান্ত নেই ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তার পাশাপাশি একটি বার্তাবাহী গ্রাফিতি তৈরি করবো। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুইদিন ধরে আমরা এই কাজটি করি তখন ভাবতেও পারিনি, এমন একটি পর্যায়ে এটি পৌঁছাবে।

এছাড়াও যবিপ্রবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন “আমরা, খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন, সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশত টাকার নোটে স্থান পেয়েছে যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

আসছে নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যাশা

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ হার বৃদ্ধি সহ নানাবিধ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত বিবেচনা করে জানাবে সচিবালয়

ইবিতে প্রো-ভিসি হয়েও পরিবহন প্রশাসক পদ আঁকড়ে আছেন তিনি!

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক জাহাঙ্গীর ও জাকির হোসেন

রাজশাহীতে নববর্ষে শিশু একাডেমিতে মেলা

সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক বদলি