রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পিসিবিকে বিদায় বললেন ইউসুফ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১২:৪৩ পূর্বাহ্ন

পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ। দীর্ঘদিন ধরে পাকিস্তানের ক্রিকেট উন্নয়নে কোচ হিসেবে যুক্ত ছিলেন তিনি। অবশেষে ব্যক্তিগত কারণে দায়িত্ব ছাড়লেন এই অভিজ্ঞ কোচ।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে ইউসুফের পদত্যাগের ঘোষণা দেয়নি। গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন, ‘গত সপ্তাহে পিসিবি আমার পদত্যাগপত্র গ্রহণ করেছে। এটি ছিল একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এর বাইরে কিছু বলার নেই।’

এনসিএ-তে কয়েক বছর ধরে কাজ করেছেন ইউসুফ। তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে এবং ব্যাটিংয়ের মজবুত ভিত্তি গড়তেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল এবং জাতীয় দলের সাথেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

সূত্রমতে, এনসিএ-তে সাবেক পেসার আকিব জাভেদকে পরিচালক পদে নিয়োগ দেওয়ার পর থেকেই ইউসুফ অসন্তুষ্ট ছিলেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে ওই পদে নিজেকে উপযুক্ত মনে করতেন তিনি। এ কারণেই মূলত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলেও জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফর করেছেন ইউসুফ। তবে সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে কোচিং প্যানেল থেকে বাদ দেওয়া হয়। এর আগেও, গত বছর নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন তিনি।

ইউসুফের বিদায়ে পাকিস্তান ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার উৎস হারাল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

যশোরে সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশে প্রথমবার মুরগির আইবিএইচ রোগের ভাইরাসের দুটি সেরোটাইপ শনাক্ত

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা

বরিশালের বিএম কলেজের ক্রীড়া ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ শিক্ষার্থীদের

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

অফিস না করে বেতন উত্তোলনের অভিযোগ যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে