বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে ব্যাগ ভর্তি করে মোবাইল লুটের পর দোকানে নতুন তালা দিলেন দুর্বৃত্তরা

প্রতিবেদক
shafiel alam sumon
বুধবার, ১৮ জুন ২০২৫ - ১১:৪০ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর গাঙ্গীনারপাড়ের অলকা নদী বাংলায় মোবাইল বিক্রির দোকানের মালামাল লুটের পর ব্যাগ ভর্তি করে বাইরে নতুন তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ জুন) সকাল ১০টায় এই লুটের ঘটনা ঘটে। গাঙ্গীনারপাড় অলকা নদী বাংলা কমপ্লেক্সের তৃতীয় তলার জিরো পয়েন্ট নামের মেবাইল সেট বিক্রির দোকানে এই লুটের ঘটনা ঘটে। দোকানের মালিক হৃদয় খান নগরের বাঁশবাড়ি কলোনি এলাকার বাসিন্দা। প্রতিদিন সকাল ১০টার দিকে বিপণিবিতানটির প্রধান ফটক খুলে দেওয়া হয়। এর আগেই ওই দোকান থেকে মালপত্র লুট করা হয়।

সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায়, সকাল ৯টা ৫৪ মিনিটে প্রধান ফটক খুলে দেওয়ার পর পাঁচজনের একটি দল ভেতরে প্রবেশ করে। তারা ভবনের তৃতীয় তলায় ঘুরাঘুরি শুরু করে। ১০টার দিকে জিরো পয়েন্ট নামের মুঠোফোনের দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে দুজন। বাইরে পায়চারি করতে থাকে অন্য তিনজন। ১০টা ৭ মিনিটে ব্যাগে মুঠোফোন ভরে দোকান থেকে বের হয় ওই দুজন। যাওয়ার সময় তারা দোকানটিতে নতুন একটি তালা লাগিয়ে যায়।

ব্যবসায়ী হৃদয় খান বলেন, বেলা ১১টার দিকে দোকানে এসে দেখেন নতুন তালা লাগানো। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দোকান থেকে ২৮৫টি মুঠোফোন লুট হয়েছে, যার মূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে থানা–পুলিশ, ডিবি পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আমরা জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ১৫তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পলাতক কুখ্যাত মাদক কারবারি দম্পতি চট্টগ্রাম থেকে গ্রেফতার

খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

পবিপ্রবিতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা

৩ দফা দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত, ক্লিনিকে ভর্তি

মার্চ ফর ফেলানী: সীমান্তে আমরা আর লাশ দেখতে চাই না- সারজিস আলম

শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালেন পাবিপ্রবির জোনাকি

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা

বৃষ্টিতে ভেজা গল্পগুলো, মাভাবিপ্রবির আকাশতলে