বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৮ জুন ২০২৫ - ১০:২৮ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

সামান্য অসাবধানতায় চলে গেল দুই বছরের শিশুর জীবন। বটির উপর পরে গিয়ে ছোট শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজশাহীর তানোরে বেঞ্চ থেকে নামতে গিয়ে বঁটির ওপর পড়ে রউফা রুক্কা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রউফা ওই গ্রামের রবিউল ইসলাম ও হাওয়া বেগম দম্পতির মেয়ে। মুলত পরিবারের অসাধারণ জন্য এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে হাওয়া বেগম পাকা আম কাটছিলেন। তার কন্যা রউফা পাশে একটি বেঞ্চে বসা ছিল। এ সময় হাওয়া বেগম ঘরের ভেতর গেলে রউফা মায়ের পেছনে যাওয়ার সময় হঠাৎ বেঞ্চ থেকে নামতে গিয়ে বঁটির ওপর পড়ে যায়। ধারালো বঁটির সামনের অংশ তার বুকে ঢুকে পড়ে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, নীরব প্রশাসন

খুবিতে ইভটিজিংয়ের অভিযোগে একদিনের ব্যবধানে দুই ব্যক্তি আটক

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে অপচিকিৎসা করা ভূয়া প্রাণী চিকিৎসকে জরিমানা

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

পবিপ্রবির হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবারে চড়াও মূল্য, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

যবিপ্রবি পরিবহন প্রশাসককে নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক হলেন ড. মো: ফরহাদ বুলবুল