বৃহস্পতিবার, 3 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ - ৩:৫৭ অপরাহ্ন

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও চাচাতো ভাই মো. রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জেলা ডিবি পুলিশের একটি দল।

গ্রেপ্তার রাশেদ কুড়িগ্রামের রৌমারী থানাধীন মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে আমাদের একটি দল গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ

দিরাইয়ে প্রকাশ্যে মাদকের বিস্তার, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

গচিয়া গ্রামে উরসের পরিবর্তে ওয়াজ মাহফিলের আয়োজন

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের এল্যুমনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ

ময়মনসিংহে ইউএসএআইডির প্রকল্প: ৩০ জন ছাদবাগানী পেলো উন্নতমানের চারা