শুক্রবার, 4 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
শুক্রবার, ৪ জুলাই ২০২৫ - ৮:৫১ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমরা শহীদদের রক্তের ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। আমরা তাদের জন্য ব্যক্তিগতভাবে ও সামষ্টিক দোয়া করবো। জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের বা তাদের আত্মীয়-স্বজন কেউ ইবিতে ভর্তি হতে এলে তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে।
শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, আমি সরকারের কাছে দাবি জানাই শহীদ পরিবারগুলোকে যেন সরকার আজীবন সুবিধা দেয়। আমরাও তাদের সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।
আলোচনা শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মণ্ডল, গোলাম রব্বানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, দেশের জন্য তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। তারা দেশপ্রেমিক সব নাগরিকের জন্য অনুপ্রেরণা। এ অনুপ্রেরণা মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে সহযোগিতা করবে। তাদের জন্য মাগফিরাত ও তাদের পরিবারের জন্য সহযোগিতা কাম্য।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর সরকারি এমএম কলেজের গণিত বিভাগের অনন্তধারা ২৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

রাতের আঁধারে রাবির দুই হলে পুড়ল কুরআন

ইবি ছাত্র শিবিরের নবীন বরণ উদ্বোধন করলেন ছাত্র আন্দোলনে শহীদের পিতা

বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

খানসামায় “দুর্নীতি প্রতিরোধ বিষয়ক” বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

পোরশায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩১৪ জন পরীক্ষার্থী

নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

যবিপ্রবিতে ভুয়া বেতন বিল তৈরির ঘটনায় তদন্ত কমিটি গঠন