রবিবার, 24 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বুটেক্সে ভর্তি পরীক্ষা ৭ মার্চ

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ - ১০:২৪ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৭ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বৈঠক হয়েছে। সেখানে ভর্তি পরীক্ষা ৭ মার্চ গ্রহণের সিদ্ধান্ত হয়। তার আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের জন্য যোগ্যতা হিসেবে এসএসসিতে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং এইচএসসিতে ৪.৫০ থাকতে হবে বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া এইচএসসিতে একজন শিক্ষার্থীকে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে কমপক্ষে সর্বমোট ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হলের ছাত্রদের মতামতের আলোকে সাজানো হবে আশরাফুল হক হলের লাইব্রেরি- প্রভোস্ট

ওয়াসেকের মানবসেবামূলক উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্তকরণ

তরুণ ভেটেরিনারিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে বিভিএ কর্তৃক ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

কুড়িগ্রামে নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার: জমি সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ

জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নেতৃত্বে আশিক ও হাবিব

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা