বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ৬:০৬ অপরাহ্ন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে থানা পর্যায়ের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বুধবার) বিকেল ৪টায় সারাইগাছি বাজারে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—” ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি“ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র ।”

সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান।

মুহাম্মদ তামজিদ হাসান এর সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হলে সকল ধর্ম-বর্ণ ও শ্রেণির মানুষ সমানভাবে ন্যায়বিচার পাবে এবং সমাজ থেকে গুম, খুন, চুরি, নারী নির্যাতনসহ নানা অপরাধ কমে আসবে। বর্তমান যুব সমাজ মাদকের সাথে যুক্ত হয়েছে। এই যুব সমাজ কে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সম্মেলনের শেষ অংশে নতুন থানা কমিটির নাম ঘোষণা করা হয়। পরিশেষে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন

ময়মনসিংহে পলাতক ৩ আসামী গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

হাবিপ্রবির বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে ইসলামী ছাত্রশিবিরের ‘চা-চক্র’ আয়োজন

পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৪ শিক্ষার্থী হাসপাতালে

খামেনি আলী (রা.)-এর বংশধর, যেভাবে বনে গেলেন শীর্ষ ধর্মীয় নেতা

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

যবিপ্রবির দৃষ্টান্তমূলক সাফল্য: এশিয়া ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ