সোমবার, 25 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জবিস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আকাশ-মিঠু

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ - ৪:৩৫ অপরাহ্ন

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাটোরে জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়য়ের ১৬ তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মিঠু আলী।

 

রবিবার (২৪ নভেম্বর) সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়। সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টামণ্ডলীর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ৫২ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

 

কমিটির সহ-সভাপতি হিসেবে শাহরিয়ার আরাফাত বৃত্ত, সাব্বির সরকার, সবরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. ফজলে রাব্বি, আব্দুর রহিম, পাপিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন ।

 

এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম সিয়াম, দপ্তর সম্পাদক নাইমুর রহমান রিদয়, প্রচার সম্পাদক মো. সোহেল রানা, অর্থ সম্পাদক নাহিদ পারভেজ, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রত্যাশা মন্ডল নির্বাচিত হয়েছেন।

 

৫২ সদস্য বিশিষ্ট্য ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলিতে আছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক অধ্যাপক ড. সরকার আলী আককাস (আইন বিভাগ), ড. মো. আনোয়ার হোসেন (সমাজকর্ম বিভাগ), ড. মল্লিক আকরাম হোসেন (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ), সহযোগী অধ্যাপক মো. শাইনুজ্জামান (মনোবিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক মো. রন্জু আহমেদ (পরিসংখ্যান বিভাগ), মো. এরশাদুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ), এস এম আরিফ ইফতেখার (নৃবিজ্ঞান বিভাগ), সহকারী রেজিস্ট্রার মো. কামরুল হাসান। এছাড়া কার্যকরী উপদেষ্টা হিসেবে সাক্ষর প্রদান করেছেন রুবেল আমিন, নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা ও বাবলি আকতার সাথী।

 

কমিটির নবনির্বাচিত সভাপতি আরমান হোসেন আকাশ বলেন, নাটোর থেকে রাজধানীতে পড়তে আসা বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে এই ছাত্র কল্যাণ পরিষদ।

###

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা

জিয়াউর রহমানের

ববিতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মেধাসম্পদ সুরক্ষায় ইউজিসির উদ্যোগ

নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

ইবিতে ক্লাসরুম নিয়ে টালবাহানা করায় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন