শুক্রবার, 29 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে ২ দিনব্যাপী ফুডজেন ফিউচার ১.০ শুরু

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ - ৮:৩৩ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষ করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফুডজেন ফিউচার ১.০’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২ এ ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মারুফ আহমেদ, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আনোয়ারা আক্তার খাতুন। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম কামরুল হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পারফেট্টি ভ্যান মেলের কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্ট্মেন্টের এসোসিয়েট ম্যানেজার জনাব ইখতিয়ার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিগ্রির তিনটি বিভাগের শিক্ষক মন্ডলীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ফুডজেন ফিউচার ১.০ এর বিস্তারিত কর্মসূচী সম্পর্কে আলোকপাত করেন আহ্বায়ক মোঃ জাভেদ হোসেন। তার বক্তব্যে শিক্ষক ,ছাত্র, এলামনাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ডিগ্রির উন্নতি সাধনের প্রতিশ্রুতি প্রকাশ পায়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার বলেন,  বর্তমান বিশ্বে চাকরির বাজার ক্রমাগত প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। স্কিল ডেভলপমেন্ট বিষয়ক এই ধরনের কর্মশালা চাকরি বাজারে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর এই ধরনের সেমিনারের মাধ্যমে পারস্পরিক দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

 

দুই দিনব্যাপী অনুষ্ঠান ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রযুক্তিগত দক্ষতা, শিল্পক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা, একাডেমিক সহযোগিতা,স্কিল ডেভলপমেন্টসহ অন্যান্য বিষয় কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা গুলো পরিচালনা করবেন শিল্পক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, ফুড সেফটি, শিল্পক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা, তত্ত্বীয় জ্ঞান ও ব্যবহারিক জ্ঞান এর মধ্যে যোগসূত্র  ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।

 অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মক ভাইভা, সিভি রাইটিং, ভাইভা প্রস্তুতি, বাংলাদেশ ও বিদেশে চাকরির ক্ষেত্র ইত্যাদি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবিপ্রবির চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্র কল্যাণ সমিতির বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

রাজশাহীর ওয়াসার নিন্মমানের ঘোলা পানি

ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন

পবিপ্রবিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

পাবিপ্রবিতে দীপাবলি উৎসব উদযাপন

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৫০ ভারতীয় সেনা

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র