শুক্রবার, 23 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র

প্রতিবেদক
সাদ্দাম উদ্দিন রাজ প্রতিনিধি নরসিংদী
শুক্রবার, ২৩ মে ২০২৫ - ৭:৫৫ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং “আমরা বিএনপি পরিবার” এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন। নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব “আমরা বিএনপি পরিবার” নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার পুরোপুরি করতে পারেনি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই?

এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। পরে আরমান মোল্লার স্ত্রী সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী। এসময় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান

হোসেনপুরে অটোর যানযটে চরম ভোগান্তিতে মানুষ

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে ইউনিসেফ ইয়ুথ অ্যাডভোকেসি ক্যাসকেড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

নড়াইলে দুই ব্যক্তি খুন, আহত ৩০

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন

পোরশায় বর্ণিল আয়োজনে বাংলার নববর্ষ উদযাপন

রাজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কৃষক দলের নেতৃবৃন্দ