মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ১০:৪২ অপরাহ্ন

ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার পাকেরহাটের শাপলা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পাকেরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় শেষ করে বিক্ষোভ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ করছি। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেব। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। সব ছাত্র-জনতা আজ এক। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একত্রিত। আমরা সবাই হাতে-হাত রেখে লড়াই করব। আমরা কারও দাসত্ব করতে চাই না। এই দেশের ছাত্র ও যুবসমাজ মেনে নেবে না। ইসকন সংগঠন, অনতিবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, আজিজার রহমান, সেকেন্দার আলী, নুর মোহাম্মদ, আবির রাজু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

হোসেনপুরে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ইনোভেশন, লিডারশিপ এবং ক্যারিয়ার চিন্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাগেশ্বরীর রামখানায় বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

বাউফলে বহিরাগতদের ছুরির আঘাতে আহত দুই শিক্ষার্থী

বাউফলে ১৭ বছরের কিশোরীর মৃত্যু

সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন পাবিপ্রবির ছাত্রদল নেতা

বড়াইবাড়ি সীমান্তে ১৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ মুখোমুখি

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো