বুধবার, 11 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

প্রতিবেদক
Farhan Hossain
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ - ১:০৪ পূর্বাহ্ন

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট ইয়ার্ডে অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা।

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘জাফরুল্লাহ স্যার যে স্বপ্ন দেখেছেন তার কিছুটা যদি আমরা নিতে পারি তাহলে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব। তোমরা যারা বেরিয়ে যাচ্ছো তোমরা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড অ্যাম্বাসেডর। তোমরা সেবা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখবা এই প্রত্যাশাই থাকবে।’

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা, তোমরা বিশ্ববিদ্যালয়ের মান বাড়াবে এই আশা করছি। তোমাদের সামনে অনেক সুযোগ রয়েছে, আশা করছি তোমরা এই সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাবে। ভেটেরিনারি অনুষদের ল্যাবগুলো আরো উন্নতি করা হবে।’ নবীনদের উদ্দেশ্য তিনি আরো বলেন, ‘তোমরা ভালো সুযোগগুলো কাজে লাগাবে। লাইব্রেরীতে যাওয়ার চেষ্টা করবে। তোমরা এই ৫ বছর ভালো করলে ভবিষ্যতে তোমরা ভালো জায়গায় পৌঁছাবে।’

সভাপতির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘তোমাদের লক্ষ্য রাখতে হবে বড়। নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তোমাদের।’

এই আয়োজনের মাধ্যমে ভেটেরিনারি অনুষদে ৮ম ব্যাচকে বিদায় জানানো হয় এবং ১৭ ও ১৮ তম ব্যাচকে নবীন হিসেবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্যা জাঙ্কার্স ও ঢাকার ব্যাকবেঞ্চার দুইটি ব্যান্ডদল গান পরিবেশনের মাধ্যমে এ মনোরম আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

যশোরে চাহিদার চেয়ে কম বই বিতরণ, অপূর্ণ শিক্ষার্থীদের নতুন বই পাওয়ার আনন্দ

বাকৃবি প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না রিকশাচালকরা

ইবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ

ইবিতে নবীন বরণ অনুষ্ঠিত “তারুণ্যের”

নতুন শিক্ষাবর্ষ থেকে বুটেক্সে যুক্ত হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ

হোসেনপুরে দরপত্র সমূহের লটারীর ড্র অনুষ্ঠিত

যবিপ্রবি মেডিকেল সেন্টারে আবারও প্রধান চিকিৎসক ডাঃ দীপক কুমার মন্ডল

পবিপ্রবিতে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিতে ‘পুষ্টিক্যান্টিন’ উদ্বোধন