শুক্রবার, 20 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সমাজ পরিবর্তনের লক্ষ্যে ময়মনসিংহের ভিবিডির ব্যতিক্রমী আয়োজন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ - ৮:১৪ অপরাহ্ন

ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) ময়মনসিংহ জেলার আয়োজনে “সলিউশন হান্ট ২” প্রজেক্ট আইডিয়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন সম্পন্ন হয়।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১২১টি দল অংশগ্রহণ করে। প্রাথমিক আবেদন এবং যাচাইয়ের পর সেরা ১০টি দলকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিবিডি ময়মনসিংহ জেলার সভাপতি তানভীর আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সহকারী প্রক্টর ও কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, ভিবিডি জাতীয় বোর্ডের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ মুজতবা, জাতীয় বোর্ডের সহ-সভাপতি মেহেদী হাসান ইমন, ভিবিডি ময়মনসিংহের সভাপতি নূর আলম নাহিদ, ধূমকেতু এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও নাহিয়ান আল রহমান অলি এবং কোতোয়ালী থানার অপারেশন ওসি নূর মোহাম্মদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

এদিন বাকৃবি থেকে টিম ফুড সেফটি স্কোয়াড; বরিশাল থেকে টিম ত্রয়ী; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে টিম আলফা ও টিম এগ্রোপ্রোটেক্টর; নেত্রকোনা থেকে টিম গালর্স টক; ময়মনসিংহ থেকে অহর্নিশ, টিম সর্বহারা ও টিম পিসফুল পাইওনিয়ার্স তাদের উদ্ভাবনী বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করে। অনুষ্ঠানে সেরা তিনটি দল নির্বাচিত হয়েছে বাকৃবির টিম ফুড সেফটি স্কোয়াড, বরিশালের টিম ত্রয়ী ও নেত্রকোনার টিম গালর্স টক।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ

নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

বাকৃবিতে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বাঘেরির মৃত্যুর পর ইরানের সেনাপ্রধান হলেন আমির হাতেমি

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিসি মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল

শিক্ষককে অপমান, অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নাগেশ্বরীতে প্রকৌশলী আসিফ ইকবাল রাজীবের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তোলপাড়