বুধবার, 1 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ১ জানুয়ারি ২০২৫ - ১০:১৫ অপরাহ্ন

যশোররে সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশনেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান, প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা, সাংবাদিক, লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরর সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৩১ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল ব্রিজের উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সেয়দ সজিবুর রহমান। আশংকাজনক অবস্থায় বার্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রাচীন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে ডাকাতের হানায় বাসদ (মার্কসবাদী)র প্রতিবাদ

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোরগ্যাং প্রতিরোধে ওসির ঘোষণা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত, তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ

প্রাউড অফ পটুয়াখালী টিমের পক্ষ থেকে লাল কার্ড প্রদর্শনী

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে যবিপ্রবিতে দোয়া মাহফিল ও তবারক বিতরন