রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

১৬ বছর পর রাবিতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৪:৩৯ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের উদ্দ্যোগ ৭ দিন‌ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়েছে।
ইংরেজি নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এখানে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র কুরআন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানান বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বই।
স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, নববর্ষ প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরী, ও বিভিন্ন ইসলামীর বই রয়েছে । আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখা প্রতিবছরই এইরকম উৎসবের আয়োজন করবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ১৫-১৬ বছর হতে আমরা এইসব শিক্ষামূলক সুন্দর প্রোগ্রাম গুলো করতে পারিনি ফ্যাসিস্ট সরকারের কারণে। আমরা যদিও কিছু কিছু প্রোগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের আমলে তবে সেইগুলো বড় পরিসরে আয়োজন করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়েই বুদ্ধিজীবী চত্বরে আমাদের সুন্দর প্রকাশনাগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের স্টেক হোল্ডাররা অনেকসময় আফসোস করে আমাদের প্রকাশনাগুলো না পেয়ে। বিশেষ করে ৩ পাতার ক্যালেন্ডারটি আমাদের জুলাই বিপ্লব উপলক্ষে তৈরি করা হয়েছে। এগুলো থেকে শিক্ষনীয় বিষয় যেমন থাকবে তার পাশাপাশি মানুষের আগ্রহের বিষয়ও থাকবে। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন উপাচার্য

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মাভাবিপ্রবির ঐতিহ্যবাহী দীঘি বাঁচাতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

তাড়াশে দেশিগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত

দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো পাবিপ্রবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার শুরুর মধ্য দিয়ে

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

রায়গঞ্জে ধানক্ষেতে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে