সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের পর এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে এই মামলায় রবিবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী ও আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

এর আগে দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানী বলেন, তাকে আটকের পরে সিরাজগঞ্জে নেওয়া হয়। তারপর তাকে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ওই মামলার তদন্ত কর্মকর্তা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, লতিফ বিশ্বাসকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতে প্রেরণ করা হয়। এরপর আমরা তাকে সংশ্লিষ্ট আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই হামলায় এনায়েতপুর থানায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁদ, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ভূঁইয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ থেকে ৬ হাজার জনকে আসামি করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর পোরসায় দুই মাদক ব্যবসায়ী সহ এক গরু চোর আটক

ফুলবাড়িতে অধ্যক্ষসহ আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার

বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

দেশে প্রথমবার মুরগির আইবিএইচ রোগের ভাইরাসের দুটি সেরোটাইপ শনাক্ত

বুটেক্স সায়েন্স ক্লাবের নেতৃত্বে নাহিদ-আশরাফ

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

বীরগঞ্জ–কাহারোলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জামায়াতের মতবিনিময় সভা

ধাপকাই গ্রামে মাদক ও অবৈধ রাস্তা নির্মাণে এলাকাবাসী আতঙ্কে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু