সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ দায়ের

প্রতিবেদক
Alomgir Hossain Asif
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৪:৪৭ অপরাহ্ন

 ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দূর্নীতির প্রতিবাদ জানিয়ে দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ৫ জানুয়ারি রবিবার ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অভিযোগপত্রে স্বাক্ষর করেছে আমান আহমেদ শাওন।

অভিযোগপত্র ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানাগেছে, ফুলবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা রকম অনিয়ম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল দলিল লেখকের লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি পরিশোধ করার পরও উক্ত অফিসের অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করে। অতিরিক্ত ফি দাবি করার সময় ছাত্রদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই কর্মচারীদ্বয় অফিস ছেড়ে পালিয়ে যায়। বাক বিতন্ডায় জড়িয়ে পড়ার  ভিডিও তাদের কাছে আছে। 
দূর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা এর প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মকর্তারা ওইদিন দুপুড়েই অফিস থেকে পালিয়ে যায বলে জানায় শিক্ষার্থীরা।
বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান, সিদরাতুল সবুজ সহ আরো অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্টার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি,অনিয়ম চলে আসছিল, তারাই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য আসলে আমাদের কাছেও অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাব রেজিস্ট্রার অফিসের সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে সকল সরকারি দপ্তরে জনগণ যাতে কোনরকম হয়রানি ছাড়া নির্বিঘ্নে সেবা পেতে পারে সেজন্য দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেয়ার দাবি জানায় তারা।
এবিষয়ে সাব-রেজিস্টার অফিসের মোহরারও জাহাঙ্গীর হোসেনকে বারবার মুঠোফোন দিলে তিনি ফোনটি কেটে দিয়ে ফোনটি বন্ধ করে রাখেন।
এবিষয়ে সাব-রেজিস্টার অফিসের অফিস সহকারি আয়েশা সিদ্দিকা সেলিনার সাথে মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন এবং ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবে বলে ফোন কেটে দেন।
ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিসার মাহ্ফুজুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে শোকজ করা হবে এবং এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ট্রাকচাপায় হাসনাত-সার্জিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

দূর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে আসলো চঞ্চল

‘গ্রীন ভয়েস’ এর পাবিপ্রবি শাখার আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ

গোবিন্দগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানাম সজ্ঞানুষ্ঠান-লীলারস কীর্তন-ভোগ মহোৎসব

হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে খুন 

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

খামেনি আলী (রা.)-এর বংশধর, যেভাবে বনে গেলেন শীর্ষ ধর্মীয় নেতা