সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গবিতে সমাবর্তন ২৪ ফেব্রুয়ার, পুনরায় রেজিষ্ট্রেশন চালু

প্রতিবেদক
Farhan Hossain
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১০:২৬ অপরাহ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে রেজিস্ট্রেশনের সময়সীমা তৃতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। সোমবার (১৩ জানুয়ারি) উপাচার্যের সভাকক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে, গতবছরের মে মাসের ২ তারিখ থেকে সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা ছাড়াই শুরু হয় গবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এরপর অন্তত দুই দফায় ১ আগস্ট পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি পুনরায় সমাবর্তন আয়োজন প্রক্রিয়া সচল করলে গবির সমাবর্তনের তারিখ ও রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এ নিয়ে সমাবর্তন আয়োজক কমিটি সভা করে দ্রুত সময়ের মধ্যে সমাবর্তনের তারিখ ও পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করলো।

প্রশাসনিক সূত্রে জানা যায়, আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত অন্তত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে। এ সমাবর্তনে স্নাতক/স্নাতকোত্তর, এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‍‍`আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গবির চতুর্থ সমাবর্তন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে চাই। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।‍‍`

এ সমাবর্তনে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং ২০১৭ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০২৪ সালের অক্টোবর সেশনের যে শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তারাও আবেদন করতে পারবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৩০০ বৃত্তি, রাবিও অংশীদার

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা ও মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

যশোর ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ৩ পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা

তরুণ নেতৃত্ব বিকাশে শেকৃবি ও ডিএআই গ্লোবাল এলএলসি এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুর উপজেলার প্রচার মিছিল ও পথ সমাবেশ 

যবিপ্রবিতে পদার্থ, শক্তি, জীবন ও মহাবিশ্ব অনুসন্ধান বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: ধ্বংস ১,৫০০ বাড়ি, ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত