শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ৩:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় বাদী হাফিজ আহমদ ও তার ভাই জহুর মিয়া আদালতে আপসনামা দাখিল করেছেন। গত সোমবার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র আপসনামাটি নথিভুক্ত করেন এবং তদন্তকারী কর্মকর্তাকে (আইও) বিষয়টি অবহিত করার নির্দেশ দেন।

গত বছরের ২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। মামলায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র আন্দোলন চলাকালে বাদীর ভাইসহ অন্যান্য আহতদের ওপর হামলা চালানো হয়।

মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রামদা, পেট্রোল বোমা ও গুলির মাধ্যমে এই হামলা চালায়। বাদী জানান, আসামিদের অনেককেই তিনি চেনেন না এবং কেবল কাগজে স্বাক্ষর করেছেন। মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে অনেকেই বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার বাদী ও তার ভাই আদালতে লিখিতভাবে জানান যে, আসামিদের সঙ্গে আলোচনা করে আপোসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে। তাদের পক্ষ থেকে আপসনামা দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন। বাদীর আইনজীবী জানান, তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আপোসনামার মাধ্যমে মামলার নিষ্পত্তি ঘটলে আন্দোলন সংশ্লিষ্ট আরও মামলা দ্রুত সমাধান হতে পারে।

সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের এই মামলা আপোসের মাধ্যমে নিষ্পত্তির পথে এগোচ্ছে। তবে আন্দোলন-সংক্রান্ত আরও মামলা ও গ্রেপ্তার নিয়ে বিতর্ক এখনও চলমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দুই পা অচল হলেও থামাতে পারেনি টুটুলের বিশ্ববিদ্যালয় ছোঁয়ার স্বপ্ন

ধর্ষণে অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মো. জাফিরুল ইসলাম

দুই ঈদেও রাষ্ট্র খোঁজ নেয়নি, শহীদ পরিবারের পাশে দাঁড়াল আরেক শহীদের ভাইয়েরা

চিলমারী উপজেলায় আইন সহায়তা দিবস ২০২৫ পালন

শহীদ আজিজ হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু