বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৩:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের  ‘২১ তম ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের প্রায় ১৯১ জন শিক্ষার্থী এবার ইন্টার্নশিপ গ্রহণ করতে যাচ্ছে।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

 

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, এসকেএফ এর সিনিয়র আঞ্চলিক সেলস ম্যানেজার ড. ইমরাউল কায়েস রুবেল, ২১তম ইন্টার্নশিপ সমন্বয়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ অনুষদের অসংখ্য শিক্ষক এবং ইন্টার্নশিপের শিক্ষার্থীবৃন্দ। 

 

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ইন্টার্নশিপে শুধুমাত্র প্রাণী চিকিৎসা সেবা প্রদানই নয় শিক্ষার্থীরা সরাসরি পর্যবেক্ষণ করবে কিভাবে খামারিরা পশু পাখি লালন পালন করে এবং গবাদিপশুর স্বাস্থ্যজনিত সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ও অবগত হতে পারবে। সবশেষে বলতে চাই, তোমরা মনেপ্রাণে ভেটেরিনারিয়ান হও এবং প্রানিসেবার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখো।

 

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে একটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে অটোর যানযটে চরম ভোগান্তিতে মানুষ

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

মুক্তাগাছা থেকে অবৈধ ভারতীয় চিনি ও ব্লেড জব্দসহ ০৩ চোরাকারবারি গ্রেফতার

যশোরের সাংবাদিক অভিকে হত্যার হুমকি

ইসকন নিষিদ্ধের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান

শেকৃবিতে ক্লাস প্রতিনিধি নির্বাচন কে কেন্দ্র করে মারধরের ঘটনা

সৌদি আরবে প্রথমবারের মতো মদের অনুমোদন—শুধু বিদেশি পর্যটকদের জন্য