শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শীতার্তদের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালেন পাবিপ্রবির জোনাকি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ১০:১০ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শীতবস্ত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকি। ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭ টা থেকে শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন জোনাকি একটি কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করে। এই উদ্যোগটি সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জোনাকির আজকের কার্যক্রমের মুল উদ্দেশ্য দরিদ্র ও শীতার্ত মানুষদের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। উক্ত শীত বস্ত্র বিতরনের কার্যক্রমে উপস্থিত ছিলেন জোনাকি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান নিলয়। এছাড়াও উপস্তিত ছিলেন সংগঠন টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন সহ সকল সদস্য।

সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের আর্থিক ও পণ্যগত সহায়তায় কম্বল সংগ্রহ করা হয়। বিতরণ কার্যক্রমটি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ টার্মিনাল, পাবনা স্টেশন, বাগচিপাড়া, পুষ্পপাড়া, আতাইকুলা অনুষ্ঠিত হয়, এছাড়াও পাবিপ্রবির হলে যেসকল মহিলা কাজ করে তাদের সহ বিশ্ববিদ্যালয়ের আনসার দের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।

সংগঠন এর বিভিন্ন সদস্যদের দ্বারা বিশ্ববিদ্যালয় সহ আশে অসচ্ছল পরিবার সহ পথশিশু দের মাঝে কম্বল বিতরন করা হয়।

ক্যাম্পাস উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান নিলয়, মো: রাকিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, জান্নাতুল ফেরদৌসের মৌ সাংগঠনিক সম্পাদক সহ সদস্য: রেজওয়ান, হাসানাত সাদিক, আশিক জামান

আতাইকুলা,সাথিয়া গ্রামে কার্যক্রম পরিচালনা করেন শরিফুল ইসলাম -সিনিয়র সহ সভাপতি, পারভেজ- সাংগঠনিক সম্পাদক,পুষ্পপাড়াতে কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সদস্য- তারিকুল ইসলাম তুষার।

টার্মিনালে কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিলয় সহ রাকিব, মনির, লিখন।

সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান নিলয় বলেন,“আমরা শহর ও গ্রামাঞ্চলের প্রকৃত শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছানোর কাজ করছি। এ উদ্যোগ সফল করতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। আপনারা পাশে থাকলে আমাদের এ প্রচেষ্টা আরও কার্যকর হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির কবি সুফিয়া কামাল ও ফজিলাতুন্নেছা ছাত্রী হলে নবীনবরণ অনুষ্ঠিত

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের কৃষি: উদ্ভাবন ও অভিযোজনই হতে পারে উত্তরণের পথ

সিলেটের মনতলা হরষপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের টিকেট পেতে চরম ভোগান্তিতে যাত্রীরা

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা

যবিপ্রবিতে ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি লিখন, সম্পাদক ইসতিয়াক

মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস

ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল