বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপিকা নার্গিস বেগম।

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ৯:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি অধ্যাপিক নার্গিস বেগম।

বুধবার (১২ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।এর আগে অধ্যাপক নার্গিস বেগম যশোর জেলা বিএনপির সভাপতি হিসেবে দেড়যুগ দায়িত্ব পালন করেছেন। তবে গত ২২ফেব্রুয়ারি (শনিবার) যশোর জেলা বিএনপির দ্বীবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন বলে দলটির নেতাকর্মীরা আশা করেছিলেন। তাই ওই পদটিতে কেউ মনোনয়নও ক্রয় করতে রাজি হননি। কিন্তু নার্গিস বেগম এবার জেলা বিএনপির কোন পদে প্রতিদ্বন্দিতা করবেন না বলে ঘোষণা দেন। এমন ঘোষণায় নেতাকর্মীরা আন্দোলনও করে ছিলেন তাকে প্রার্থী করার জন্য। কিন্তু অধ্যাপক নার্গিস বেগম তার সিদ্ধান্তেই অনড় থাকেন। পরে ওই পদে মনোয়ন সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন বিগত কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রতিদ্বন্দি ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ।

সবশেষ বুধবার (১২ মার্চ) কেন্দ্র থেকে আসা এই বার্তাটি জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করেছে।

এদিকে, শুভ সংবাদ যশোরে পৌঁছানোর সাথে সাথে দলীয় নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ও ফোনে অধ্যাপিকা নার্গিস বেগমকে অভিনন্দন জানিয়েছেন।

অপরদিকে যশোর জেলা নগর বিএনপির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার  বেলা ১২ টায় ফুলেল শুভেচ্ছা জানানো হবে। নগর বিএনপির সকল নেতৃবৃন্দ এবং সদস্যদের সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

কোরবানির হাটে গরু সুস্থ না কৃত্রিম মোটা তা চেনার উপায় জানুন

আলহামদুলিল্লাহ কিডস্ ক্রিয়েশন টিভির কনটেস্টে রানার্সআপ ধল প্রাথমিক বিদ্যালয়ের ২ শিক্ষার্থী

নাগেশ্বরীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা

সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক বদলি

বিচার ও সংস্কার নিশ্চিত করেই নির্বাচন:  শাহজাহান চৌধুরী :

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক শীর্ষক স্নাতক সম্মেলন

চরাঞ্চলের নারীদের উন্নয়নে নারীদের প্রত্যককে উদ্যোক্তা হয়ে উঠতে হবে: ফারুক ই আজম